জেলা

সীমান্ত গ্রামে আচমকা সফরে বিচারপতি।

বাবার স্মৃতি বিজড়িত বেরুবাড়ী আন্দোলনের সংকল্প বেদী পরিদর্শন করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী।

১৯৫৮ সালে ১০ অক্টোবর নেহেরু – নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান সাউথ বেরুবারি গ্রামপঞ্চায়েতের দক্ষিণ অংশ চলে যায় পাকিস্থানে। প্রতিবাদে শুরু হয় আন্দোলন। মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী।

এরপর কলকাতা হাইকোর্টে হেরে যান তদানীন্তন প্রধানমন্ত্রী নেহেরু। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সংবিধান সংশোধন না করে দেশের একটি অংশ কে বিদেশের হাতে তুলে দেওয়ার কারনে সেখানেও হেরে যান নেহেরু। এরপর ১৯৬১ সালে সংবিধানের নবম সংশোধন করে সাউথ বেরুবারির দক্ষিণ অংশ পাকিস্থান কে দিয়ে দেন নেহেরু।*ও

এরপর সাউথ বেরুবারির মানিকগঞ্জে রক্ত দিয়ে সংকল্প বেদী গড়ে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের নেত্রীত্বে ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী।

এরপর ১৯৬৫ সালে শুরু হয় ভারত – পাকিস্তান যুদ্ধ। ৭১ সালে বাংলাদেশ গঠন হয়।তারপর ১৯৭৪ সালে ইন্দিরা – মুজিব চুক্তির ফলে দক্ষিণ বেরুবারির দক্ষিণ অংশ ভারতেই থেকে যায়। বিনিময়ে ৩ বিঘার দুই পাশে অঙ্গরপোতা ও দহগ্রাম বাংলাদেশে চলে যায়।

বাবার স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ী আন্দোলনের সংকল্প বেদী পরিদর্শন করলেন হাই কোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী।শুক্রবার বিকেলে সস্ত্রীক বিচারপতি তপব্রত চক্রবর্তী এসে হাজির হয় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজারে। সেখানে অবস্থিত ‘বেরুবাড়ি সংকল্প বেদীতে’ ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা। এদিন তারা বিচারপতির কাছে তাঁর বাবার অবদানের নানান স্মৃতি তুলে ধরেন। এরপর সেখান থেকে সতী পীঠ গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দিরে যান তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.