বিনোদন

ভাবমূর্তি পরিষ্কার থাকলেও প্রতারণা করেছেন স্ত্রী এর সাথে, অল্পবয়সী মেয়েদেরদের সাথে সম্পর্কে ছিলেন এই অভিনেতা

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। এই জগৎ বাইরে থেকে ঝকমকে ও আলোকিত মনে হলেও, ভিতরে থাকে অন্ধকার রহস্য। এই জগতে প্রায়ই নতুন সম্পর্কের কথা শুনতে পাওয়া যায়। সম্প্রতি সেই রকমই এক ঘটনার কথা এক সাক্ষাৎকারে জানালেন বেসরকারি সংস্থার গোয়েন্দা তান্যা পুরি। তিনি জানালেন একজন অভিনেতার কথা, যার পরিষ্কার ভাবমূর্তি। এখন স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখের সংসার অভিনেতার। কিন্তু একসময় স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে প্রতারণা করেছেন সেই অভিনেতা। এমনটাই জানালেন তান্যা।

তিনি জানালেন, অভিনেতার স্ত্রী নিজেই এসেছিলেন তান্যার কাছে। সবশেষে তদন্ত করতে গিয়ে তান্যা জানতে পারেন, অভিনেতার প্রতারণার কথা। স্ত্রীর কাছে গোপন করে বহু অল্পবয়সি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তান্যা বলেছেন,“বলিউডে প্রচুর বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা রয়েছে। কিন্তু মানুষ এগুলো নিয়ে কথা বলে না। প্রত্যেকে ভাল ভাবমূর্তি দেখাতে চান। আমি যে দম্পতির কথা বলছি, তাঁদের বিয়ে হয় ২০০০ সালের পরে। এঁদের সম্পর্কে সেই অভিনেতা বরাবর প্রতারণা করে এসেছেন। অল্পবয়সি অভিনেত্রীদের সঙ্গে তিনি সম্পর্কে থেকেছেন। এই অভিনেতার দুই সন্তান ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। ওঁরাও সবটাই জানেন। ক্যামেরার সামনে এই দম্পতি ভীষণ‘পারফেক্ট’। অভিনেতার স্ত্রী খুবই শিক্ষিত। স্বামীর মধ্যে ‘দেশি মুন্ডা’ ব্যাপার রয়েছে।”

তবে জানা গিয়েছে, অভিনেতা সব কিছু খোলসা করেন স্ত্রীর কাছে বলেন এবং প্রতিজ্ঞা করেন, আর কোনোদিন সম্পর্কে প্রতারণা করবেন না। তবে অভিনেতার নাম যদিও প্রকাশ্যে আনেননি তান্যা পুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.