রাজনীতিরাজ্য

‘দুয়ারে রেশন’এ অনুমতি, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দুয়ারে রেশন নিয়ে চাপমুক্ত রাজ্য সরকার। বিভিন্ন জেলার জেলাশাসকদের জন্য নয়া নির্দেশিকা জারি। জেলাশাসকদের জানানো হয়েছে, দুয়ারে রেশন চলবে। দুয়ারে রেশন করা নিয়ে আপাতত কোনও আইনি সমস্যা নেই। আরও দ্রুততার সঙ্গে দুয়ারে রেশনের কাজ করা হোক। শীর্ষ আদালতে দুয়ারে রেশন নিয়ে শুনানি হয়েছে। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তাই এবার দুয়ারে রেশন বাংলায় করতে আপাতত কোনও আইনি বাধা নেই।

কলকাতা উচ্চ আদালত কী নির্দেশ দেয়? এই প্রকল্প নিয়ে যখন হাইকোর্টে মামলা হয় তখন আদালত জানিয়ে দেয়, ‘দুয়ারে রেশন’ প্রকল্প খাদ্যের অধিকার আইনের পরিপন্থী। এই কারণে সেটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। উক্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তাতেই স্থগিতাদেশ, মিলল স্বস্তি।

দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে ‘কারও গায়ের জোরের কাছে মাথা নত করব না’ বলে সম্প্রতি বিধানসভার অধিবেশনে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না। দরকারে বিধানসভার মাধ্যমে কোর্টকে আবেদন করব। যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.