তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এ সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মত একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে জল ও পানিযুক্ত খাবার।
গরমে কী ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো সে প্রসঙ্গে রইল যে প্রতিবেদন,,,,,
গরমে ফিট ও হাইড্রেটেড থাকার উপায়
জল :- গরমে সুস্থ সতেজ রাখতে সব থেকে জলের ভূমিকা অগ্রগণ্য। গরমের সময় একটু বেশি জল পান করা উচিত। পূর্ণ বয়স্ক একজন নারীর দিনে অন্তত ২.৫ – ৩ লিটার, পূর্ণ বয়স্ক একজন পুরুষের ৩ – ৩.৫ লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই জলের পরিমাণ নির্ধারণ করতে হবে।
গরমের দিনে শুধুমাত্র জল নয়, জল ছাড়াও বিভিন্ন রকম পানীয় যেমন লেবু জল, বিভিন্ন ফলের শরবত, ডাবের জল এই গুলো খুবই কার্যকরী। এই সব পানীয় খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করবে। ডাবের জল ও ফলের শরবত খেলে প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে। আর এই সকল কিছুর দাম বেশি হলে আখের রসও খেতে পারেন আপনারা।
সবজি :- গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে যে সমস্ত সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত, যেমন – কাঁচা পেঁপে, পটল, ধুন্দল, শসা, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো। জল শূন্যতা দূর করতে এবং শরীরকে ঠান্ডা রাখতে এই খাবার গুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। তীব্র গরমে সুস্থ থাকতে পাতলা রান্না করা খাবার খাওয়াই উচিত ও বেশি ঝাল মসলা যুক্ত খাবার বর্জন করা ভালো। পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
ফল :- গরমে সুস্থ থাকতে হলে উচিৎ একটু বেশি করে ফল খাওয়ার। বিশেষ করে কাঁচা আম শরীরে ঠান্ডা রাখে। এছাড়াও কাঁচা আমি রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম। তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে, এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে শরীরের জন্য দরকার। বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুব কার্যকর। বেলে রয়েছে বিটা – ক্যারোটিন, প্রোটিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন বি ১ এবং বি ২, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফাইবার।







