পিংলার মালিগ্রামের (উটপাতা) নেতাজী ক্লাব বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। ক্রীড়া সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্য দিয়ে বরাবরই অনেকটাই এগিয়ে অন্যান্য দের থেকে।
এবার ‘উটপাতা কাপ’ ডে নাইট ফুটবল খেলার আয়োজন করে এই ক্লাব। আর ঠিক তার আগেই এলাকার ছাত্র ছাত্রীদের মেধা অন্বেষনের লক্ষে শুরু করে চতুর্থ শ্রেনী পর্যন্ত মেধা অন্বেষন পরীক্ষা। এই মেধা অন্বেষন পরীক্ষায় প্রায় ২০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসে। আর এই পরীক্ষাকে ঘিরে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ভীড় ছিলো চোখে পড়ার মতো। যদিও ভীড় সামলাতে যথেষ্ট সক্রিয় ছিল প্রতিটি ক্লাব সদস্যরা। ক্লাবকর্তারা জানান প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের সংম্বর্ধনা প্রতি বছর তারা এই পরীক্ষার মাধ্যমে জানাবে। যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা উদ্ভুদ্ধ হয়।







