যেদিন পেশি শক্তি থাকবে না, এবং যেদিন জাহাঙ্গীর থাকবে না সেদিন আমরাও দেখে নেবো। পাশাপাশি নাম না’ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কেও একযোগে আক্রমণ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর। তিনি বলেন বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনও সময় পা, কোনও সময় মাথা ফাটা, এক প্রকার নাম না করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করেও তিনি বলেন, জোর গলায় বলছে, কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবারে। একটা লোকসভা। কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, এবং গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। গতকাল রাতে সোনারপুরের কালিবাজার এলাকায় একটি পথসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী কে। তিনি কিছুক্ষণ পথসভায় বক্তব্য রাখার পর সোজা একটি বাজারে ঢুকে যায়। সেখানে ঢুকে ব্যবসায়ীদের সাথে আলাপচারিতা করেন। তার মাঝেই ব্যবসায়ীদের মধ্যে থেকে উঠলো জয় শ্রীরাম শ্লোগান। ব্যবসায়ীদের থেকে এ ধরনের সারা পেয়ে’ অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।
Read Next
November 14, 2026
উজ্জয়িনীতে প্রতি মাসে ৫০০ টাকা ‘প্রোটেকশন মানি’ দাবি, দিতে অস্বীকার করায় পরিবারকে মারধর; গ্রেপ্তার দাগী দুষ্কৃতী
November 14, 2026
উৎসবের আবহে রাহুলকে নিশানা: বিহারবাসী ও হিন্দুদের অসম্মানের অভিযোগ তুলে সরব বিজেপি
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
Related Articles
Check Also
Close







