জামাইষষ্ঠীতে এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক তরুণী। ঘটনাটা ঘটে সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে লতিবপুরে। পুলিশ জানায় মৃত তরুণীর নাম প্রীতি বাগ মজুমদার (২৫)
পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায় মাস ছয়েক আগে সমাজ মাধ্যমে পরিচয় হয়ে উলুবেড়িয়া বাগাণ্ডার ঋত্বিক মজুমদারের সাথে বিয়ে হয়। তরুণীর মা পুতুল বাগের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানান ভাবে নির্যাতন করত। নির্যাতন সহ্য না করতে পেরে মেয়ে আত্মঘাতী হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







