কলকাতা

আরজি কর কাণ্ডে বড় মোড়: আলিপুর আদালতে আত্মসমর্পণ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন। শনিবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে সরাসরি কলকাতার আলিপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি।

এর আগে শুক্রবার আলিপুর আদালত আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই সঙ্গে খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদনও। আদালতের নির্দেশের পর থেকেই তাঁর অবস্থান ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। জানা যায়, সেই সময় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

উল্লেখ্য, সরকারি হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে আখতার আলির বিরুদ্ধে মামলা চলছে। তদন্তে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে। আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন হাজিরা এড়িয়ে যাওয়ায় কড়া অবস্থান নেয় বিচার বিভাগ।

এদিন আদালতে আত্মসমর্পণের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি ও হেফাজতের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.