রাজ্য

ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরেও সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি। এবার সেই নিয়ে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।

সোমবার রাজ‌্য মন্ত্রিসভার বৈঠক হয়। আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি নিষেধ জারি করা হয়েছে। এর আগে ওবিসি তালিকায় সংরক্ষিত ছিল ৭ শতাংশ। তবে সেই তালিকা বৃদ্ধি হয়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এই তালিকায় আগে ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণির নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে দু’টি শ্রেণির নাম আপাতত বাদ চলে গেছে। অন্যান্য ৬৪টি অনগ্রসর জাতির সঙ্গে আরও ৭৬টি নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণি তালিকাভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এখন তালিকায় অন‌্যান‌্য অনগ্রসর শ্রেণির সংখ‌্যা বেড়ে হল ১৪০ হয়েছে। এবার সেই তালিকায় ৭ শতাংশ থেকে বেরে গিয়ে ১৩ শতাংশ এসে দাঁড়িয়েছে।

চলতি মাসের ১৯ তারিখে হাইকোর্টের ওবিসি মামলার শুনানি হবে। সেখানে ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’কে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেবে কি ভাবে পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে। পাশাপাশি অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে আদালত। যার ফলে নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে। এই সমীক্ষার কাজ শেষ হওয়ার পরেই নতুন করে তৈরি হবে বিধি নিষেধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.