জাল দলিল তৈরী করে ২৫ লক্ষ টাকা কারচুপি করার অভিযোগে লালবাজার গোয়েন্দাদেল হাতে পাকরাও রাকিব ইসলাম নামে এক ব্যক্তি। মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে শেক্সপিয়র সরণি এলাকার একটি জমি বিক্রির ষড়যন্ত্রে গ্রেফতার করা হয়েছে রাকিবকে।
এক ব্যক্তি শেক্সপিয়র সরণিতে জমি কিনতে চাওয়ায় লোক মারফত রাকিবের সঙ্গে যোগাযোগ হয়। ওই জমির মালিকের নাম মনোরঞ্জন রায় যিনি অনেকদিন আগেই মারা গিয়েছেন। জমির ক্রেতার অফিস উত্তর বন্দরে, রাকিব এক ব্যক্তিকে মনোরঞ্জন রায় সাজিয়ে সেখানে নিয়ে যায়। ওই সাজানো ব্যক্তিটি রাকিবের নির্দেশ মতো জানায়, সে জমি বিক্রি করতে রাজি। সে নিজের ভুয়া পরিচয়পত্র দেখায়। এ ছাড়াও রাকিবের তৈরি করা জমির ভুয়া দলিলও ক্রেতাকে দেয়।
জমি বিক্রি করার নামে ব্যবসায়ীর কাছ থেকে আগাম ২৫ লাখ টাকা নেয় রাকিব।এর পর তারা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। টাকা ও জমি কোনওটাই না পেয়ে তিনি উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।







