বিনোদন

চার চরিত্র সাথে পরিচালনা, গুরু দায়িত্ব হৃত্বিকের

ক্রিশ মানেই নতুন চমক। ক্রিশ এর প্রতিটি ছবিতেই নতুন রূপে নতুনভাবে দেখা গেছে হৃত্বিক কে। এবারও তার অন্যথা হচ্ছে না। ক্রিশ ৪ নিয়ে জল্পনা বেড়েই চলেছে। এবার শোনা গেল এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব সামলাবে হৃত্বিক।

রাকেশ রোশন জানান,” ২৫ বছর আগে অভিনেতা হিসেবে ডুগ্গুকে আমি ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলাম। এখন আমি পরিচালক হিসেবে ডুগ্গুকে লঞ্চ করছি।” আরও একটি গুঞ্জন ছবি ঘিরে ছড়িয়েছে। এই ছবিতে নাকি হৃত্বিকের বিপরীতে দেখা যাবে প্রীতি জিন্টা কে। এর আগে ‘কোই মিল গেয়া’ ছবিতে হৃত্বিক-প্রীতির জুটি দেখা যায়। দর্শকমহলে সেই সময় খুব চর্চিত ছিল এই জুটি।

এই মুহূর্তে হৃত্বিক ‘ওয়ার ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। হৃত্বিক ছাড়াও ছবিতে জুনিয়র এনটিআর এর দেখা মিলবে। দুই হিরোর সম্মিলিত একটি নাচও থাকবে ছবিতে। কিন্তু এই নাচের প্র্যাকটিস করতে গিয়েই হৃত্বিক পায়ে চোট পেয়েছে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই কোনো গুরুতর চোট পায়নি হৃত্বিক। ‘ওয়ার ২’ এর শ্যুটিং শেষ করেই ক্রিশ ৪ এ হাত দেবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন হৃত্বিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.