ফের নক্ষত্রপতন বিনোদন দুনিয়ায়। অনেকদিন ধরেই কখনো বলিউড আবার কখনো বা হলিউডে থেকে এসেই চলেছে দুঃসংবাদ। একের পর এক ছন্দপতন ঘটেই চলেছে। এবার প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক পার্থ ঘোষ।
একের পর এক হিট সিনেমার মাধ্যমে টলিউড এবং বলিউড ২ ইন্ডাস্ট্রিতেই নিজের কাজের চাপ ফেলে দিয়েছেন পরিচালক পার্থ ঘোষ। ১৯৮৫ সালে সেলুলয়েডের দুনিয়ায় এক হিন্দি সিনেমা সহকারী পরিচালক হিসেবে পদার্পণ করেন। ১৯৯১ সালে প্রথম পরিচালিত সুপার হিট সিনেমা হল “১০০ ডেজ”। যেখানে তিনি কাজ করেছেন জ্যাকি, মাধুরী, মুনমুন সেন এবং জাভেদ জাফরির মতো তারকাদের সঙ্গে। ১৯৮৪ সালে তামিল সিনেমা নূরাভাথু নালের রিমেক, যা নিজেই ১৯৭৭ সালের ইতালীয় গিয়ালো ছবি সেটে নোট ইন নেরোর একটি অনানুষ্ঠানিক রূপান্তর হয়।
এছাড়াও ‘দালাল’ সিনেমায় মিঠুন চক্রবর্তী, আয়েশা ঝুলকা এবং রাজ বব্বর, তিন্নু আনন্দ, শক্তি কাপুর, রবি বহল, সত্যেন কাপ্পু, ইন্দ্রাণী ব্যানার্জী ও তরুণ বেহলের মত তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। পাশাপাশি পরিচালকের কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি মুম্বইয়ের মাধ দ্বীপ এলাকার বাসস্থানে ছিলেন। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তড়িঘড়ি হাসপাতালে যাবার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পার্থ ঘোষ। শেষ যাত্রায় সঙ্গে ছিলেন তার স্ত্রী গৌরী ঘোষ। শোকোস্তরদের গোটা চলচ্চিত্র জগৎ।







