রাজ্য

বিধানসভায় স্নাতক স্তরের ভর্তি দিয়ে বার্তা দিলেন শিক্ষা মন্ত্রী

মঙ্গলবার বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয় বিভিন্ন বিষয় নিয়ে। অধিবেশনের প্রথমার্ধ্বে বিভিন্ন ইসু নিয়ে আলোচনার পর দ্বিতীয়ার্ধ্বে ওবিসি সার্টিফিকেট সংস্করণ নিয়ে একাধিকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে উঠে আসে স্নাতক স্তরে ভর্তি হওয়ার বিষয় নিয়ে বার্তা দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

গত ৭ মে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। এরপর কেটে গিয়েছে গোটা একটা মাস। তবে কলেজে ভর্তির প্রক্রিয়া এখনও পর্যন্ত আরম্ভ হয়নি। যার ফলে চিন্তার ভাঁজ করেছে শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে। সেই নিয়ে এবার সেই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত বছর ১৯ শে জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া অনলাইন পোর্টাল চালু হয়েছিল। তাই এবার ইউজিসি গাইডলাইন মেনে গত বছরের মতোই এ বছরেও জুনের ১৯ তারিখ থেকেই স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ প্রসঙ্গে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.