বিনোদন

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র টিআরপি নিম্নগামী, এই নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা দিব্যজ্যোতি!

 

টিআরপি চার্টের শীর্ষে থাকা “অনুরাগ চোয়া” গত দুই সপ্তাহ ধরে দুই নম্বরে ছিল। কেন কমছে মেগার রাঙ্ক? ‘অনুরাগের ছোঁয়া’ এর অভিনেতা সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত সংবাদমাধ্যকে জানিয়েছেন, হয়তো আইপিএলের কারণে মেগা দ্বিতীয় স্থানে।

 

ধারাবাহিকের চরিত্র দীপা-সূর্যের ভুল বোঝাবুঝি চলেছে বহুদিন। অপরদিকে ধরা পড়েনি কূট চরিত্র মিশকাও। সেজন্যেই কি আগ্রহ হারাচ্ছে দর্শক? এবিষয়ে প্রশ্ন করা হলে দিব্যজ্যোতি মন্তব্য করেছেন, ধারাবাহিকটি ব্রডকাস্ট হয় ৯:৩০ থেকে ১০:০০। আইপিএল -এর খুব এনগেজিং টাইম এই সময়টা। এটা ইনিংস বদলের সময় অর্থাৎ প্রথম ইনিংস শেষ ও দ্বিতীয় ইনিংস শুরু। ফলে টিআরপি-তে কিছুটা প্রভাব পড়েছে এই কারণে।

 

অপরদিকে, জগতধাত্রী নামের এক ধারাবাহিকের টিআরপি কিন্তু বেড়েছে বেশ ভালই। ফলে, প্রতিযোগিতার প্রসঙ্গ তুলতে অভিনেতা বলেন, তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নন, ওদিকে মন দিলে কাজ খারাপ হয়ে যাবে। সামনে গল্পে আরো অনেক মোড় আসছে, যা দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.