বিনোদন

রোগা হওয়ার জন্য ইনজেকশন নিতাম! নিজেই জানালেন মিমি চক্রবর্তী 

 

মিমি চক্রবর্তী, একজন অভিনেত্রী এবং সংসদ সদস্য উভয়ের ভূমিকায় সমানভাবে ভারসাম্য বজায় রাখছেন। ফটোশুট হোক কিংবা ফিগার সবক্ষেত্রেই বাজিমাত করেছেন তিনি। মিমির ফ্যাশন সেন্সে হার মেনেছে বলিউডের অভিনেত্রীরাও। কি করে সম্ভব করলেন এই কসরত, সেই কাহিনী সম্প্রতি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

 

ভক্তদের সঙ্গে প্রায়শই ব্যক্তিগত কথা শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। তিনি ইন্ডাস্ট্রিতে নাকি টিকে থাকার যোগ্য নন, নেই কোনও এক্স ফ্যাক্টরই নাকি, এরম অনেক মন্তব্যই শুনতে হয়েছে তাকে। কেউ আবার বলেন তিনি খুব মোটা।

 

কী কী যে করেছি আমি এই চেহারার জন্য, মিমি লিখেছেন, তা বোঝাতে পারব না। ইঞ্জেকশনও নিয়েছি রোগা হওয়ার জন্য। এমনকি ভুলভাল ডায়েটও করেছি পাগলের মতো। না খেয়ে থেকেছি অনেক সময়। কখনও কখনও নিজের ছবি দেখে নিজেরই পছন্দ হতো না নিজেকে। কালো, মোটা এরম মন্তব্য করেছেন অনেক মানুষ আমায়।

 

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, হাসিমুখে কারও ছবির সঙ্গে বাস্তবের মিল না ও থাকতে পারে। ছবি দেখে যারা কটু কথা বলেন কমেন্টে, তারা বুঝতেও পারেনা ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানুষটা বাস্তবে। তাই এসব কথা বেশি আমল না দিয়ে সকলের উচিত নিজেকে ভালবাসা ও ভাল রাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.