কলকাতা

রবিবার ভোর থেকে রাত পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

রবিবার প্রায় ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুর সাসপেনশন কেবল বদল ও জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিরাট আইল্যান্ড ও এজেন্সি বোস রোড দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে বিকল্প পথে পাঠানো হবে। সেন্ট জর্জেস রোড ও স্ট্যান্ড রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও খিদিরপুর ও কেপি রোড দিক থেকে আসা যানবাহনগুলিকেও ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংসের দিকে।

হাওড়াগামী গাড়ির জন্য বিকল্প হিসেবে ওয়ান পয়েন্ট, ১১ ফার্লং গেট ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

প্রশাসনের দাবি, দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার শহরের বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা থাকায় আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.