জেলা

‘কোনও বাপের ব্যাটা নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকে দেখায়!’, দিলীপ

মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রামনবমী প্রসঙ্গে বিজেপি প্রার্থীর উবাচ, ‘পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য।’

দিলীপের সংযোজন, ‘৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।’

প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীতে হাওড়ায় মিছিল করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে উক্ত মামলার শুনানি হয়। বিচারপতি স্পষ্ট জানান, রাজ্য পুলিস যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.