বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বারংবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে রাজস্ব শাসক দলে নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি কিছুদিন আগেই গুরু পাচার মামলায় জেল মুক্ত হয়েছে অনুব্রত মন্ডল। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল নেতার বিরুদ্ধে এলো বিদ্যুৎ চুরির অভিযোগ। পাল্টা আক্রমণে বিজেপি।
একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক দলের নেতারা। লেসন দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার চক্র এমন কি বর্তমানে খুবই চর্চিত শিক্ষা দুর্নীতি বিষয়। বর্তমানে ঘুষ দিয়ে চাকরির পরীক্ষার পাশ করিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে পার্থ চ্যাটার্জি। এছাড়াও এখনো পর্যন্ত জেলবন্দী রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবারে তৃণমূল নেতার বিরুদ্ধে শোনা গেল বিদ্যুৎ চরির অভিযোগ।
সুনীলদেব অধিকারী পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের প্রভাবশালী নেতা। এমনকি তার স্ত্রী নিলীমাদেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। যার জন্য তাদের দৌড়াতে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনের বিদ্যুতের তার থেকে হুক করে বছরের পর বছর বিদ্যুৎ চুরি করে চলেছেন তিনি। তবে তাদের প্রতিপত্তির ভয় কেউ মুখ খুলতে পারেনি। সম্প্রতি বিদ্যুৎ দফতর এলাকায় হুকিংয়ের বিরুদ্ধে অভিযান চালাতেই সামনে আসে এই চুরি।
সেই অভিযানই তৃণমূলের নেতার বাড়িতে ধরা পরে হুকিং। তারপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিদ্যুৎ বণ্টন দফতর। অভিযোগ দায়ের হতেই চাছা ছোলা আক্রমণে নেমে পরে গেরুয়া শিবির। এমনকি চোর বলে কটাক্ষ করতেও ছাড়েনি পদ্ম শিবির। পাশাপাশি অভিযোগের বিষয় স্বীকার করে নিয়েছেন তমলুকের আইসি সুভাষচন্দ্র ঘোষ।
এ প্রসঙ্গে আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন, ‘বিদ্যুৎ দফতর এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের করেছে। তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’







