রাজ্য

কর্ণাটকে এগিয়ে কংগ্রেস !

নিজস্ব সংবাদদাতা : আজ কর্ণাটকে বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে । মাত্র কয়েক ঘণ্টা হল গণনা শুরু হয়েছে। বিজেপি-কে পিছনে ফেলে কর্নাটকে এগিয়ে গিয়েছে কংগ্রেস। যে সংখ্যক আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তারা, তা-ই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে। কর্ণাটকে কংগ্রেস এগিয়ে ১১৭ টি আসনে, ৮০টি আসনে এগিয়ে বিজেপি , জেডিএস এগিয়ে ১৫টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৭ টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে । বেলগাম, টুমকুরেও এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া কংগ্রেসের আধিপত্য ।

আজ শনিবার সকাল থেকে চলছে কর্নাটকে ভোটগণনা। ২৪-র লোকসভার আগে কর্ণাটকে কি উঠবে গেরুয়া ঝড়? না কি বাজিমাত করবে কংগ্রেস? ত্রিশঙ্কু হবে না তো কর্ণাটকের ফল? জেডিএস-কে কি দেখা যাবে কিং মেকারের ভূমিকায়? এই সকল প্রশ্ন উঠে আসছে । যদিও কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস । ঝুলিতে প্রায় ৪৬ শতাংশ ভোট। সম্ভাবনা বাড়ছে একক সংখ্যাগরিষ্ঠতার । যদিও বিজেপি পেয়েছে , ৩৮ শতাংশ ভোট। ভোট গণনার শেষে দেখা যাবে আধিপত্য কাদের ক্ষমতায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.