নিজস্ব সংবাদদাতা: শনিবার ইস্ট বেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে সলমন খানের সঙ্গেই দেখা যাবে তাঁকে, কিন্তু আগের রাতেই কলকাতা পৌঁছে উদযাপনে মাতলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শহরে সলমনের ‘দাবাং ট্যুর’। সন্ধে হতেই শহর জুড়ে চলবে সলমন ঝড়, ইতিমধ্যেই সলমন খানকে নিয়ে চর্চা। কিন্তু তার আগেই সুন্দরী জ্যাকলিন কলকাতার রাস্তায় নাচের ছন্দে মেতে উঠলেন তাঁরই ছবির গান ‘চিটিয়া কালাইয়া’-তে! তবে জ্যাকলিন একা নন, এই নাচে তাঁর সঙ্গে দেখা গেল এক ঝাঁক কিশোর-কিশোরী তথা তাঁর ভক্তদের। জ্যাকলিনের এই নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।
শুক্রবারই শহরে পা রেখেছেন সলমন খান। গতকালই পুরো টিম নিয়ে অনুষ্ঠানের মহড়া করেছেন সলমন। আর মহড়া শেষেই কলকাতার রাস্তায় ফ্ল্যাশব্যাকে অংশ নিতে দেখা গেল জ্যাকলিনকে!
এই অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ূশ শর্মা প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। সব মিলিয়ে যে জমজমাট হতে চলেছে সলমনের ‘দাবাং ট্যুর’ তাতে কোনো সন্দেহের অবকাশ থাকে না।







