জেলারাজ্য

গুরুতর অসুস্থ হয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মাধ্যমিক শিক্ষার্থী, হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছাত্রী

মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এবং এই সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গত মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার পরে পেটে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চাকলা এলাকার এক ছাত্রী। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বসে আজ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। হাসপাতালে সুপার জানান ওর অ্যাপেন্ডিসাই ধরা পড়েছে যদি সেক্ষেত্রে তাকে অপারেশন করানো হতো তাহলে সে পরীক্ষা দিতে পারত না। মেয়েটিকে জানানোর পরে সে বলে আগে আমি পরীক্ষা দেব তারপরে অপারেশন। তার এই ইচ্ছা শক্তিকে আমি কুর্নিশ জানাই।তবে, পাশাপাশি পরিবারের অভিযোগ হাসপাতালে নাসটা তাদের কাছে টাকা চেয়েছে। নার্সদের দুর্ব্যবহার এবং টাকা চাওয়ার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। এই ধরনের অভিযোগের তদন্ত করা উচিত এবং যদি অভিযোগ সত্য হয়, যথাযত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানান এদিন হাসপাতালের সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.