জেলা

ডেঙ্গু নিয়ন্ত্রণে জোড়া নির্দেশিকা জলপাইগুড়ি পুরসভার।

শহরের আবাসন গুলো তে সমীক্ষক দলের সদস্যদের ঢুকতে দিতে হবে। পাশাপাশি শহরের রাস্তা,নিকাশি নালা আটকে নির্মান কাজেও নিশেধাজ্ঞা জারি করলো জলপাইগুড়ি পুরসভা। পুর কর্তৃপক্ষ র বক্তব্য, শহর জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মসূচি চলছে। মশার লার্ভা লুকিয়ে রয়েছে কিনা দেখতে বাড়ি বাড়ি সমীক্ষায় যাচ্ছেন পুরসভা নিযুক্ত সমীক্ষক দলের সদস্যরা।দেখা যাচ্ছে বহু আবাসনে তাদের ঢুকতে দেওয়া হচ্ছেনা।পাশাপাশি রাস্তা এবং নিকাশি নালা আটকে নির্মান কাজ করায় সেখানেও ডেঙ্গু বাহক এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে বলে অভিযোগ। এই দুই সমস্যা সমাধানে আবাসন পরিচালন কমিটি এবং প্রমোটার দের ডেকে সতর্ক করা হয়। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের ও হুশিয়ারি দিয়েছেন পুর কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.