জেলা

দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ, ঘাটাল-মেচগ্রাম সড়কে দাসপুর পুলিশের অভিযান

সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: বেআইনি ভাবে রাস্তার ধারে রাখা নির্মাণ সামগ্রী এবার আর রেহাই পাচ্ছে না। দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায়, অবশেষে বড়সড়ো পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ প্রশাসন।

গতকাল বিকেল থেকেই ঘাটাল মহকুমার অন্যতম ব্যস্ত ঘাটাল-মেচগ্রাম রাজ্য সড়কের দুই ধারে থাকা ইমারত নির্মাণের সামগ্রী সরানোর অভিযান শুরু করেছে দাসপুর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন থানার ওসি অঞ্জনি কুমার তিওয়ারী। রাস্তার ধারে রাখা এইসব সামগ্রী জেসিবি দিয়ে সরিয়ে ফেলা হয়।

পুলিশ সাফ জানিয়ে দিয়েছে— রাস্তার ধারে এভাবে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখলে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ঘাটাল-পাঁশকুড়া রোডে একাধিক দুর্ঘটনা ঘটে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ।

প্রশাসনের কড়া বার্তায় সচেতন হতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। প্রশাসনের এই ভূমিকা প্রশংসা পাচ্ছে সাধারণ মানুষের একাংশের মধ্যেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.