জেলারাজনীতি

মডেল বুথে উৎসবের আমেজ, প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন কালীগঞ্জে

ভোট শুধু গণতান্ত্রিক অধিকার পালন নয়, হতে পারে এক উৎসব, এক অভিজ্ঞতা। সেই বার্তাই যেন পৌঁছে দিচ্ছে কালীগঞ্জ বিধানসভার চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ১৬৪, ১৬৫ ও ১৬৬ নম্বর বুথগুলি। এ বছর এই তিনটি বুথকে “মডেল বুথ” হিসেবে গড়ে তোলা হয়েছে, যা একদিকে যেমন প্রযুক্তির ছোঁয়া দিয়েছে, তেমনই তুলে ধরেছে নদীয়া জেলার প্রাচীন ঐতিহ্য।

প্রবীণ ভোটারদের কথা মাথায় রেখে করা হয়েছে বিশেষ ব্যবস্থা। হুইলচেয়ার, আলাদা লাইন ও সহায়ক কর্মীরা রয়েছেন যাঁরা বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটদানে সহায়তা করছেন। এই বুথে রয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, বিশ্রামের জায়গা এবং পরিচ্ছন্ন পরিবেশ।

তবে শুধু তা-ই নয়, ডিজিটাল যুগের ছোঁয়া মিলেছে বুথ প্রাঙ্গণেও। ভোট দিয়ে বেরিয়ে সাধারণ ভোটাররাও থেমে যাচ্ছেন বুথের এক কোণে সাজানো “সেলফি জোনে”। ফুলে-ফুলে সাজানো সেই এলাকা যেন এক মুহূর্তে উৎসবের ছবি আঁকে। অনেকে সামাজিক মাধ্যমে নিজেদের ভোটদানের স্মৃতিকে তুলে ধরছেন এই সেলফি জোন থেকে।

এছাড়াও নদীয়ার লোকশিল্প ও সংস্কৃতির নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে বুথের ভিতর ও বাইরের অংশ। যেন ঐতিহ্য ও আধুনিকতার এক দারুণ সংমিশ্রণ। এই অভিনব উদ্যোগে খুশি ভোটাররাও। তাঁদের মতে, এভাবে ভোটদানের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে রইলো।

নিশ্চয়ই এই ধরণের মডেল বুথ আগামী দিনে গণতন্ত্রকে আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.