অফবিট

বর্ষাকালে কাপড় শুকানোর দারুণ কিছু কৌশল জেনে নিন

বর্ষার দিনে কাপড় শুকানো সত্যিই ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেয়া কাপড় ভিজিয়ে দেয়। কখনও কখনও তো সারা দিন একটানা বৃষ্টি পড়ে। তখন কাপড় শুকানো নিয়ে পড়তে হয় মহা ঝামেলায়।আর সবচেয়ে বড় সমস্যা, শুকাতে দেরি হলেই কাপড় থেকে বেরোতে থাকে একধরনের দুর্গন্ধ।

তবে চিন্তা নেই, কারণ আজ আমরা আপনাকে জানাবো কিছু স্মার্ট হ্যাক, যা বর্ষাকালেও দারুণভাবে কাজে আসে।

ইস্ত্রি করা: এই পদ্ধতির সঙ্গে অনেকেই পূর্ব পরিচিত। জামাকাপড়ে জল পড়ে গেলে বা হঠাত্‍ ভিজে গেলে ইস্ত্রি করা জামাকাপড় শুকনো করা হয়। একই ভাবে ভেজা জামাকাপড় শুকনোও করতে পারেন। তবে একেবারে ভেজা জামাকাপড় ইস্ত্রি করা উচিত নয়। কিছুক্ষণ মেলে রাখুন, যাতে জল ঝরে যায়। ওয়াশিং মেশিনের ড্রায়ারে কাপড় শুকানোর পরে ইস্ত্রি করতে পারেন।

মাইক্রোওয়েভ ওভেন: শুধু খাওয়ার গরম নয়, মাইক্রোওভেনের ব‍্যবহার করে দিব‍্যি শুকনো করা যাবে ভেজা জামাকাপড়। তবে বড়র চেয়ে ছোট কাপড়ের জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করাই বেশি কার্যকর। আন্ডারওয়্যার, মোজা বা রুমাল জাতীয় ছোটখাটো জিনিসপত্র ওভেনে শুকনো করতে পারেন।

হেয়ারড্রায়ার ব্যবহার করুন :বৃষ্টির দিনে মোটা বা ভারী কাপড় পরা থেকে বিরত থাকতে হবে। সহজে শুকিয়ে যায় ও ধোয়া সহজ এ সময় এমন কাপড় পরাই ভালো। কম সময়ের মধ্যে কাপড় শুকানোর জন্য হেয়ারড্রায়ার ব্যবহার করতে পারেন।

কুলার ব‍্যবহার করে: আবহাওয়া ঠান্ডা থাকলে কুলার কাজে লাগে না। তবে এই সময় জামাকাপড় শুকনো করার জন‍্য ব‍্যবহার করতে পারেন কুলার। স্ট্যান্ডে কাপড় রাখুন এবং তাদের সামনে কুলার চালু করুন। তবে মনে রাখবেন এই সময়ে কুলারের জলের পাম্প বন্ধ করে রাখতে হবে। তা না হলে আর্দ্রতার জন‍্য শুকনো হতে বেশি সময় লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.