শুক্রবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বলরামপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের উপর নামশোল এলাকায় লরির সাথে বোলারো গাড়ির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোলেরো গাড়ির সকল যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক নয় জনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে বোলেরও গাড়িটি পুরুলিয়ার দিক থেকে আসছিলো। ঠিক তখনই বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায় ঝাড়খন্ডের ইচাগড় থানা এলাকার পাতকুম চিরুগড়া থেকে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার আদাবনা গ্ৰামে বিয়ে বাড়িতে এসেছিলো তারা,সেখান থেকে ফেরার পথে বলরামপুর নামসোল এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃতদের নাম বৃহস্পতি মাহাতো, গুরুপদ মাহাতো, শশাঙ্কর মাহাতো ,বিজয় মাহাতো ,অজয় মাহাতো, কৃষ্ণা মাহাতো ,স্বপন মাহাতো এদের সাতজনের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার তিলায়টাঁড় গ্রামে এবং চন্দ্রমোহন মাহাতোর বাড়ি নিমডি থানা এলাকার রঘুনাথপুর গ্রামে। চিত্তরঞ্জন মাহাতোর বাড়ি নিমডি থানা এলাকার মুড়ু গ্রামে।
Read Next
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026







