কলকাতারাজ্য

পরিবেশের সঙ্গে কোনোভাবেই আপোস নয় ! বড়ো হুশিয়ারী মমতার

পুকুর ভরাট নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুশিয়ারী দেন তিনি । তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন , জলাশয় ও পুকুর ভরাট করে বেআইনিভাবে নির্মাণ করা হলে , তা কোনোভাবেই বরদাস করা হবে না , তা ভেঙে দেওয়া হবে। পরিবেশ আগে , মমতা ব্যানার্জি জানিয়ে দেন , পরিবেশের সঙ্গে কোনভাবেই আপস করা হবে না । বহু সময়ই রাজ্যের বিরোধী দলগুলি অভিযোগ তোলে যে , পুকুর ভরাট করে , বেআইনি নির্মাণ গড়ে উঠছে । অভিযোগ , অনেক সময়ই জলাশয়ও বুজিয়ে দেওয়া হয় । কিন্তু এবার সাফ জানিয়ে দেওয়া হলো , এই অপরাধ রাজ্য প্রশাসন আর কোনোভাবেই মানবে না ।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভায় জানান, “জোর করে পুকুর ভরাট করলে নির্মাণ ভেঙে দেওয়া হবে। স্থানীয় কিছু ইনফ্লুয়েন্সে অনেকে এমন করেন। পরিবেশ বাঁচাতে কোনও আপস নয়। অভিযোগ এলে পরিবেশ বিভাগ কঠোর ব্যবস্থা নেবে।” পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন , নতুন করে রাজ্যে আরো সাড়ে চার লাখ পুকুর খনন করা হয়েছে ।

প্রসঙ্গত, বিধানসভার চলতি বাদল অধিবেশনে চন্দ্রিমা ভট্টাচার্য পুকুর ভরাট নিয়েই বড় বার্তা দিয়েছিলেন । কোনোভাবেই জলাভূমিকে বোজানো যাবে না , জানিয়ে দিয়েছিলেন তিনি। যদি কেউ কোনো কারণে জলাভূমি বোজায় , তাহলে তার তিন বছরের কারাদণ্ড সহ পাঁচ লাখ টাকার জরিমানাও হতে পারে । চন্দ্রিমা ভট্টাচার্যের পর , এবার পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.