নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের, জামালপুরে ৩২ বিঘা গ্রামের তিনজন অসহায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের হাতে ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে পাট্টা প্রদান করা হয়। বাসন্তী সরেন, সৌমেন সরেন ও পূর্ণিমা সরেন এই তিনজন আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষের হাতে তিন শতক করে জমির পাট্টা দলিল তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। তাদের হাতে পাট্টা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার ও পুর্তের কর্মাধক্ষ্য মেহেমুদ খান। মেহমুদ খান বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী মানুষজনের অধিকার রক্ষায় সচেষ্ট হয়েছেন তাই ভূমিহীন এই মানুষগুলোর হাতে পাট্টা তুলে দেয়া হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে এদের নিজস্ব একটা জমি থাকলো যেখানে তারা নিজের মতো করে বাস করতে পারবে”। যারা পাট্টা নিলেন তাদের মধ্যে বাসন্তী সরেন তার মত ভূমিহীন মানুষকে রাজ্য সরকার পাট্টা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Read Next
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
November 1, 2026
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা
Related Articles
Check Also
Close







