বিনোদন

‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ দীপিকা, কিন্তু কেন ?

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। কখনও কোনো অভিনেতা অভিনেত্রীকে নতুন সিনেমায় অভিনয় করতে দেখাযায়, আবার কখনও অভিনেতা অভিনেত্রীরা নিজের সিনেমার ফ্র্যাঞ্চাইজির থেকে বাদ পড়েন। ‘কল্কি ২৮৯৮’থেকে বাদ পড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। কিন্ত কেন?

সূত্রের খবর, দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অর্থাৎ‘কল্কি ২৮৯৮’এই ছবির সিক্যুয়েলে দর্শক দীপিকাকে দেখতে পারবেননা। এবার এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে‘কল্কি’র টিম এই ছবির সিক্যুয়েলে দীপিকার না থাকার কথা জানান। তারা বলেন, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে‘কল্কি ২৮৯৮’ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবির সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের তরফে অনেক শুভকামনা রইল।’

সকলেই অনুমান করছেন যে, মেয়ে দুয়ার সাথে সময় কাটানোর জন্য বিরতি নিয়েছেন তিনি। আবার অনেকে মনে করছেন অন্য় সিনেমার শুটিং এর জন্য সময় দিতে পারছেন না অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.