বিনোদন

অস্ত্রোপচারেও শেষ রক্ষা হল না, প্রয়াত শিল্পী দেবরাজ রায়

প্রয়াত হয়েছেন অভিনেতা তথা সংবাদ পাঠক দেবরাজ রায়। একটা সময় দূরদর্শনের নিয়মিত পাঠক ছিলেন তিনি। অনেক ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা দেন তিনি।তাঁর একের পর এক বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু গত কয়েক বছরে তাঁকে সে ভাবে পর্দায় দেখেননি দর্শক। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেবরাজ।
সংবাদ সূত্রে জানাগেছে, দেবরাজ রায়ের স্ত্রী অনুরাধা বলেছেন,“সন্ধেবেলা দেবরাজ চলে গেল। গত মাস দেড়েক ধরে একটু বেশিই অসুস্থ হয়ে পড়েছিল ও। ২০১৭ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। তার পর থেকে যে একেবারে সুস্থ হয়ে গিয়েছিল তা বলা যায় না। গত ২১ তারিখে আচমকাই পড়ে গিয়েছিলে। যার ফলে ফিমার বোন ভেঙে যায়। অস্ত্রোপচারও করা হয়েছিল। তার পরেই ওর শরীরটা আরও ভেঙে যায়। মাঝে খুব জ্বর হয়েছিল। তখনই হাসপাতালে ভর্তি করেছিলাম। গত দেড় মাসে পাঁচ বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ওকে। অনেক ভাবে চেষ্টা করে হয়েছে। কিন্তু শরীরের আর কিছু নেওয়ার ক্ষমতা ছিল না। কিডনি কাজ করাও বন্ধ করে দিয়েছিল। ও বেঁচে থাকতে তো সে ভাবে স্বীকৃতি পেল না। আমি চাই ওর চলে যাওয়ার সংবাদ যেন সকলের কাছে পৌঁছায়।” আপাতত হাসপাতালেই রাখা হয়েছে দেবরাজকে। আজ (শুক্রবার) সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.