আবহাওয়া

ঝেঁপে বৃষ্টির দেখা কবে পাবে দক্ষিণবঙ্গ? কি বলছে হাওয়া অফিস।

ঝেঁপে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু কোথায় কী! বৃষ্টির সেভাবে দেখাই নেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। তবু কাঙ্খিত বৃষ্টির দেখা এখনও পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গ। বিচ্ছিন্ন ভাবে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা গত ৫ দিনে কিছুটা বেশি বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বুকে সেভাবে নেমে আসেনি স্বস্তির বারিধারা।

এদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত দু’দিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনেও এর এগোনোর সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.