বিশ্ব

“ভূমিকম্পে কাঁপছে বিশ্ব! রো তাৎসুকির ভয়ংকর ভবিষ্যদ্বাণী কি সত্যি হতে চলেছে?”

নেপালের পর এবার কাঁপল ইউরোপের মাটি! সোমবার দুপুর ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির ক্যাম্পি ফ্লেগ্রেই অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, যা গত ৪০ বছরে এই অঞ্চলে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কেন্দ্রস্থল ছিল বাকোলি এলাকা, মাত্র ৫ কিমি গভীরে। আচমকা কাঁপন অনুভব করেই রাস্তায় বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্ক ছড়ায় চারপাশে, যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

তবে এখানেই শেষ নয়। ভূমিকম্প যেন একের পর এক ধাক্কা দিচ্ছে বিশ্বকে! জাপানি মাঙ্গা শিল্পী রো তাৎসুকি, যিনি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন—৫ জুলাই ভয়াবহ এক ভূমিকম্প তছনছ করে দেবে জাপান এবং আশপাশের অঞ্চলকে। ফিলিপিন্স ও জাপানের মাঝের সমুদ্রতলে ফাটল ধরবে, যার জেরে তৈরি হবে এমন এক সুনামি যা ২০১১-র তোহোকু বিপর্যয়ের থেকেও তিনগুণ বড় ঢেউ সৃষ্টি করবে।

এদিকে ক্যাম্পি ফ্লেগ্রেইয়ের সমুদ্র হয়ে উঠেছে উত্তাল। ধসে পড়ছে পেন্নাটা দ্বীপের শৈলশিরা, এক নৌকা থেকে তোলা সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও ভাইরাল। ক্রমাগত এই ভূমিকম্প কি তবে রো তাৎসুকির ভবিষ্যদ্বাণীকেই সত্যি করে তুলছে?

বিশ্বজুড়ে আতঙ্ক—প্রাকৃতিক বিপর্যয়ের প্রহর গোনা কি শুরু হয়ে গেল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.