বিশ্বভাইরাল

৫ জুলাই সুনামির ভবিষ্যদ্বাণী, ‘জাপানি বাবা ভাঙ্গা’র নামেই কাঁপছে নেটদুনিয়া!

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রিও তাতসুকি। অনেকেই তাঁকে বলেন ‘জাপানি বাবা ভাঙ্গা’। কারণ, তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী বাস্তবে সত্যি হয়ে উঠেছে। পেশায় একজন কমিকস শিল্পী হলেও, রিওর দাবি, তিনি ভবিষ্যৎ দেখতে পান। সেই দৃশ্যই কার্টুনের আঁকার মাধ্যমে প্রকাশ করেন। তাঁর লেখা ‘The Future I See’ বইটি এখন আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে।

এই বইতেই রিও স্পষ্ট করে লিখেছিলেন— ২০২৫ সালের ৫ জুলাই এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়তে চলেছে জাপান এবং ফিলিপাইনের মধ্যবর্তী এলাকায়। তাঁর দাবি, ওইদিন সমুদ্রতলে একটি বিশাল ফাটল সৃষ্টি হবে, যা ডেকে আনবে ভয়াবহ সুনামি। এই সতর্কবার্তা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে।

উল্লেখ্য, রিও তাতসুকি অতীতেও কোভিড অতিমারির মতো একাধিক ঘটনার আগাম বার্তা দিয়েছিলেন। যা পরে প্রায় হুবহু মিলে যায়। ঠিক এই কারণেই তাঁকে ‘নতুন যুগের নস্ত্রাদামুস’ বলেও ব্যাখ্যা করা হচ্ছে।

৫ জুলাই কতটা ভয়ঙ্কর হতে চলেছে, সেটা সময়ই বলবে। তবে নেটদুনিয়ায় এখনই তাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে। বহু মানুষের বিশ্বাস, আধুনিক যুগের ভবিষ্যদ্রষ্টার এই সতর্কতা উড়িয়ে দেওয়ার মতো নয়। ফলে ‘জাপানি বাবা ভাঙ্গা’র নামে কাঁপছে গোটা দুনিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.