রাজ্য

হাইকোর্টের নির্দেশের পরবর্তীতেই শিক্ষক বদলিতে নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা হাইকোর্টের অসন্তোষ প্রকাশের পরবর্তীতেই শিক্ষক বদলির বিষয়ে নয়া নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে পড়ুয়া-শিক্ষক অনুপাত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেইসময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আশ্বাস দেন যে, শিক্ষকদের বদলির বিষয়ে এবার নয়া নিয়ম আনছে রাজ্য।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা নয়া চাকরিতে যোগ দেবেন তাঁরা বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কোন কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম, বদলির ক্ষেত্রে তা প্রথমে খতিয়ে দেখা হবে; সেই অনুযায়ী শিক্ষক বদলি করা হবে। অবশ্য কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কেমন, তা খতিয়ে দেখবেন জেলা স্কুল পরিদর্শক। তাঁরাই জেলাভিত্তিক রিপোর্ট তৈরি করে কমিশনে জমা দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, অধিকাংশই বাড়ির পাশের স্কুলে বদলি চাওয়ার রব ওঠালে ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিৎ বসু। গ্রামের স্কুলগুলিতে সেক্ষেত্রে কী হবে, সেই প্রশ্ন তোলেন তিনি। অপরদিকে, কোনও শিক্ষক যদি নির্দেশ পালন না করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে শিক্ষা দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.