দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকে তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতে গোবিন্দ নগর মোড় থেকে নাগরতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা নির্মাণ প্লাস্টিক দিয়ে। স্থানীয় মহলে যা পরিচিত প্ল্যাস্টিকের রাস্তা হিসেবে। জেলায় প্রথম প্লাস্টিক সংগ্রহ করে তৈরি হল এই রাস্তা। এই প্লাস্টিকে রাস্তা দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে উদ্বোধন করা হয়।
রাস্তার বেহাল দশায় নিত্যদিনে স্থানীয়দের নানান অসুবিধার পাশাপাশি দুর্ঘটনার মুখে পড়তে হত।
রাজ্য সরকারের উদ্যোগে প্লাস্টিকের রাস্তা নির্মাণ হয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্থান থেকে বর্জ্য প্ল্যাস্টিক জোগাড় করে, গঙ্গাসাগর মেলা-সহ একাধিক স্থান থেকে প্ল্যাস্টিক, পলিপ্যাক সংগ্রহ করে প্লাস্টিক প্রক্রিয়া করে এবং কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হলো এই প্লাস্টিকের রাস্তা। এই রাস্তা যাতে বেশি দিন টেকে তারই ব্যবস্থা করা হয়।
বিশেষজ্ঞদের মত এজাতীয় রাস্তায় অর্থার প্ল্যাস্টিক ব্যবহার করে যে রাস্তা তৈরি হয়েছে তা অনেকটাই মজবুত হবে। জল জমলেও দ্রুত নষ্ট হবে না। এই জাতীয় রাস্তায় ফাটলও অনেক কম হয়।পাশাপাশি তাপ সহ্য করার ক্ষমতাও সাধারণ পিচ রাস্তার তুলনায় বেশি। তাই বর্জ্য প্ল্যাস্টিক দিয়ে রাস্তা তৈরি করলে একদিকে যেমন অর্থ বাঁচে তেমনই টেকসই হয়।







