মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিষেবা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আধিকারিক রা নড়ে চড়ে বসলেন। মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নিজে ও খাবার খেলেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন সরকারী আধিকারিক দের ঘরে বসে থাকলে হবেনা। স্কুল কলেজ হাসপাতালে পরিদর্শন যান। তাদের সমস্যার কথা শুনুন। সঠিকভাবে পরিষেবা পৌঁছে দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বৃহস্পতিবার দুপুরে আচমকাই যুগবেড়িয়া তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলের মিডডে মিলে পড়ুয়াদের রান্না করা খাবার পরিদর্শনে যান। রান্না করা খাবার পড়ুয়াদের মধ্যে নিজ হাতে বিলি করেন। খাবারের গুনগতমান বিচার করতে নিজে আহার করেন পড়ুয়াদের সাথে। সবাই হতবাক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা।পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন বিদ্যালয়ের মিডডে মিলের রান্না পরিদর্শনে গিয়ে।রাধুনীদের সাথে কথাবার্তা বলি। পড়ুয়াদের নিজ হাতে রান্না করা ভাত ডাল আলু সোয়াবিনের তরকারি পরিবেশন করি। রান্নার গুনগত মান পরীক্ষার জন্য নিজেও পড়ুয়াদের সাথে খাবার খেলাম। খুব ভালো লাগল সুস্বাদু খাবার খেয়ে।
Read Next
November 20, 2026
জোড়াফুল প্রতীক নিয়ে ৭ দিনের ডেডলাইন অভিষেকের! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই কীসের ইঙ্গিত?
November 19, 2026
আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা চাইলেই থানায় যান, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 19, 2026
দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা, নতুন দিন ঘোষণা রবিবার
November 19, 2026
স্কুলে পড়ুয়াদের বিপদে প্রাথমিক চিকিৎসা দেবেন শিক্ষকরাই, রাজ্যজুড়ে চালু ‘আরোগ্য চেতনা’
November 18, 2026
বিকাশ ভবনের পর এবার ‘বাংলার শিক্ষা’ পোর্টালেও গেরুয়া রং, নতুন ইন্টারফেস ঘিরে চর্চা
November 18, 2026
চিন্ময় প্রভুকে বন্দি রাখা মানে শ্রীচৈতন্যদেবকেই অস্বীকার করা, বাংলাদেশ সরকারকে বার্তা শমীকের
Related Articles
Check Also
Close
-
নয়া বিপাকে পার্থ। তিন ঘন্টার জেরা সিবিআইএরOctober 14, 2023






