রাজ্য

রাজধানীর ২৫ বছর , শিয়ালদহ স্টেশনে জন্মদিন পালন হলো মহাধুমধামে

রাজধানীর ২৫ বছর । জন্মদিন পালিত হলো মহা ধূমধামের সঙ্গে । তারিখ টা ছিল ২০০০ সালের ১ জুলাই । রশিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস , শিয়ালদহ থেকে প্রথম নিজের যাত্রা শুরু করেছিল । গতকাল সেই যাত্রারই ২৫ বছর পূর্ণ হলো । শিয়ালদহ স্টেশনে বিরাট করে পালিত পালিত হলো রাজধানী এক্সপ্রেসের ২৫ তম জন্মদিন। জন্মদিনে বিশেষ ব্যবস্থা ছিল যাত্রীদের জন্যও । যাত্রীদের জন্য ছিল বাঙালিয়ানার ছোঁয়ায় হরেকরকমের খাওয়ার। বাসন্তী পোলাও , চিকেন কষা, পনির ডালনা, আলু পটল, নারকেল চানার ডাল আরো কত কিছু। শেষ পাতে বাদ যায়নি রসগোল্লা – আইস ক্রিমও।

উল্লেখ্য , রাজধানী এক্সপ্রেসের জন্মদিন পালনের এই উদ্যোগ ছিল রেল ফ্যান্স ক্লাবের সদস্যদের ।ইস্টার্ন রেল ফ্যান্স ক্লাবের সদস্যদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিআরএম অনিল সাক্সেনা, শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী প্রমুখ । জন্মদিন উপলক্ষে এদিন গোটা রাজধানী এক্সপ্রেসকেই সাজিয়ে তোলা হয় ফুল ও বেলুন দিয়ে । এমনকি রাজধানী এক্সপ্রেসের যে স্থায়ী প্ল্যাটফর্ম সংলগ্ন জায়গা , সেটিও সাজিয়ে তোলা হয় সুন্দর করে ।

মঙ্গলবার যাত্রীদের জন্যও থাকে বিশেষ উপহার । ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীদের দেওয়া হয় ফুল। ট্রেনে প্রবেশের পর যাত্রীদেরকে দেওয়া হয় একটি করে মেমেন্টো ও স্যুভেনিয়ার টিকিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.