জেলা

ব্যাংকে বসেই প্রতারণা! হাওড়ায় গ্রেফতার অস্থায়ী কর্মী, পেনশনের লোভ দেখিয়ে মোটা টাকা হাতানোর অভিযোগ

হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বসেই প্রবীণ নাগরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, বছর ৭০-এর কানাইলাল দাস পেনশন তুলতে গিয়ে পড়েন প্রতারণার ফাঁদে। অভিযোগ, ব্যাংকের অস্থায়ী কর্মী রাকিবুল ইসলাম তাঁকে দ্রুত পেনশন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে। শুধু তাই নয়, অভিযোগ, আরও কয়েকজন বয়স্ক গ্রাহককেও একইভাবে ফাঁদে ফেলেছে অভিযুক্ত।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ। অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রাকিবুল ইসলামকে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাংকে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। ব্যাংকের ভিতরে বসেই কীভাবে এমন প্রতারণা দিনের পর দিন চলল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকাও এখন তদন্তের আওতায়।

এই ঘটনায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা এবং ব্যাংকের অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

📌 আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.