অফবিট

দামি ক্রিম নয়! মুখে এই সবজির রস লাগালেই উজ্জ্বল ত্বক? জানুন কী বলছে বিশেষজ্ঞরা

ত্বক উজ্জ্বল করতে এখন অনেকেই ভরসা রাখছেন ঘরোয়া টোটকায়। সেই তালিকায় নতুন সংযোজন—আলুর রস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবি, নিয়মিত আলুর রস লাগালে নাকি দাগ কমে, ত্বক হয় উজ্জ্বল।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, আলুতে থাকা প্রাকৃতিক অ্যাজেলেইক অ্যাসিড ত্বকের হালকা পিগমেন্টেশন কমাতে সাহায্য করতে পারে। ফলে মুখে আলুর রস লাগালে ত্বক কিছুটা ফ্রেশ ও উজ্জ্বল দেখায়। তবে এই প্রভাব সাময়িক, স্থায়ী সমাধান নয়।

ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আলুর রস বেশিরভাগ ত্বকের জন্য নিরাপদ হলেও অলৌকিক ফল আশা করা ভুল। এটি মূলত ত্বকে কুলিং ও টাইটেনিং ইফেক্ট তৈরি করে, যা কয়েক ঘণ্টা বা এক-দু’দিনের মধ্যেই কমে যায়।

সঠিক ব্যবহার জরুরি—কাঁচা আলুর রস ২৫–৩০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলতে হবে। পরে ময়েশ্চারাইজার লাগানো অবশ্যই দরকার। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে আগে প্যাচ টেস্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিনের দাগ, মেলাজমা বা তীব্র পিগমেন্টেশনে শুধু আলুর রসে ভরসা না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.