সাত সকালবেলা এক্কেবারে লালবাজারে হাজির অভিনেতা জীতু কমল। হঠাৎ করে তাঁর পুলিশ সদর দফতরে আগমনী মেয়ে তো স্বাভাবিক ভাবেই প্রথমে রহস্য তৈরি হলো। সবার মনে প্রশ্ন তো শুরু করলো কোনও জটিলতা নাকি? তবে পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার হাতে একটি বিশেষ বই তুলে দিতে রহস্যের উদঘাটন হলো।
এই বই কোনও সাধারণ বই নয়। জীতু কমলের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘অরণ্য’কে নিয়ে তৈরি ছবি প্রাচীন প্রবাদের গল্প নিয়েই দীপ প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে একটি গ্রন্থ। সেই ছবিতে ‘ডাক্তার’-এর ছদ্মবেশে থাকা অরণ্য চরিত্রটি একাধিক রহস্যের সমাধান করেছিলেন, যা দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ঠিক এক বছর আগে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার সেই গল্পকেই পাঠকদের কাছে পৌঁছে দিতে গ্রন্থাকারে প্রকাশ করলেন প্রকাশক দীপ্তাংশু মন্ডল।
লালবাজারে পুলিশ কমিশনারের দফতরে এই বই প্রকাশের অনুষ্ঠান হয়। বইটি পুলিশের শীর্ষকর্তা মনোজ কুমার বর্মার হাতে তুলে দিলেন স্বয়ং নায়ক জীতু কমল। সেখানেই উপস্থিত ছিলেন ডিসিপি অলোক সান্যাল, ছবির পরিচালক দুলাল দে ও দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মন্ডল।
পরিচালক দুলাল দে যে ‘অরণ্য’ চরিত্রকে নিয়ে একটি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি গড়ার পরিকল্পনা করছেন, তা নিয়েও দর্শকমহলে জোর চর্চা চলছে। অনেকেই জানতে চাইছেন, কবে ফিরবেন অরণ্য দ্বিতীয় কিস্তিতে? জবাব যদিও এখনও মেলেনি, তবে এই বই প্রকাশ সেই সম্ভাবনাই আরো উসকে দিল বলে মনে করছেন অনেকে।
এই মুহূর্তে জীতু কমল বড় পর্দায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিস কাপালেন ‘গৃহপ্রবেশ’ সিনেমার মাধ্যমে। পাশাপাশি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়কের চরিত্র হীন মানুষের মন জয় করেছেন তিনি। বলাই বাহ তাই এবার বলাই বাহুল্য যে বর্তমানে তাঁর কেরিয়ার তুঙ্গে। তাই দর্শকমহলের একাংশ এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে অভিনেতার আগামী ছবির ঘোষণার জন্য। এই পরিস্থিতিতে যদি অরণ্য আবার ফিরে আসে বড়পর্দায়, তবে তা নিঃসন্দেহে হবে দর্শকদের জন্য এক বড় উপহার।







