খেলাধুলা

১৮ বছরের পুরনো ম্যাজিক ফিরিয়ে মায়ামির রাত রাঙালেন ৩৮ বছরের মেসি

সময় যেন লিয়োনেল মেসির জন্য থেমে গেছে। বয়স ৩৮ হলেও ফুটবলের জাদুকর এখনও চেনা ছন্দে ছড়িয়ে দিচ্ছেন আলো। যেমনটা করে দেখালেন মেজর লিগ সকারে মন্ট্রিলের বিরুদ্ধে ম্যাচে। ম্যাচ শুরুর ভুল পাসে গোল হজমের দায় নিজের কাঁধে নিলেও, পরে মাঠে যেন সেই ভুল শোধরাতে নামেন একাই। গোল করলেন জোড়া, যার একটিতে পাঁচ জনকে কাটিয়ে ফিরিয়ে দিলেন ২০০৭ সালের ‘গেটাফে গোল’-এর স্মৃতি।

প্রথমার্ধের ৪০ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। ডান দিক থেকে এগিয়ে এসে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে বল জড়ান জালে। কিন্তু রাতের সেরা মুহূর্ত আসে ৬২ মিনিটে— মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সের দিকে দৌড়, মন্ট্রিলের পাঁচ ডিফেন্ডারকে একে একে কাটিয়ে গোলরক্ষককেও বোকা বানিয়ে মেসির অবিশ্বাস্য স্কোর। গোলের পর সতীর্থরাও যেন বাকরুদ্ধ, তারপর উচ্ছ্বাসে তাঁকে ঘিরে ধরেন সবাই।

এই ম্যাচে মেসির পাস থেকেই আরও একটি গোল করেন তাদেও আলান্দে (৩৩’)। টেলাস্কো সেগোভিয়া করেন আরেকটি (৬০’)। মায়ামি ৪-১ গোলে জেতে ম্যাচ। মেসি এই মরসুমে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল।

বর্তমানে ইন্টার মায়ামি রয়েছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। তবে তাদের খেলা ম্যাচ সবচেয়ে কম। সামনের ম্যাচগুলো জিততে পারলে শীর্ষে উঠে আসার সুযোগ স্পষ্ট। আর যদি মেসি এমন খেলতেই থাকেন, তবে বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যেতেই পারে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.