কেন্দ্রদেশ

৯ জুলাই ভারত বনধে কতটা প্রভাব পড়বে জনজীবনের ওপর ?

বুধবার ভারত বনধ ! দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যাঙ্কের কর্মী থেকে শুরু করে কয়লা খাদানের কর্মী , সব মিলিয়ে প্রায় ২৫ কোটি কর্মী এই বনধের অংশ হতে পারেন। ফলে দেশ জুড়েই বনধের প্রভাব পরিলক্ষিত হয়ে পারে। বনধের প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জনজীবনেও।

এক নজরে দেখে নিন , কি কি বন্ধ থাকতে পারে ৯ জুলাই !

বনধে প্রায় ২৫ কোটি কর্মী অংশ নিতে পারেন। যার ফলে ব্যাংক, পোস্ট অফিস , সরকারি দপ্তর , কয়লা খাদান , কারখানা সব জায়গারই পরিষেবা ব্যাহত হতে পারে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে জানানো হয়েছে , সারা দেশের কৃষক ও গ্রামীণ শ্রমিকরাও এই বনধে সামিল হতে পারেন। তবে বনধের প্রভাব স্কুল ও বেসরকারি অফিস গুলিতে পরিলক্ষিত হবে না বলেই অনুমান। তবে এখনো পর্যন্ত রেল ধর্মঘটের ডাক না দেওয়া হইলো ৯ জুলাই তারিখে রেল পরিষেবা বিলম্বিত হতে পারে বলেই আশংকা।

জানা গিয়েছে কেন্দ্রের তরফে বিগত ১০ বছর ধরে বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়নি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চারটি শ্রম কোড আরোপ করে , চেষ্টা চলছে ইউনিয়নকে পঙ্গু করে দেওয়ার। এইসবের বিরুদ্ধেই ৯ জুলাই দেশব্যাপী বনধের ডাক দিয়েছে ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.