স্বাস্থ্য

আবার ঘুরেফিরে ডানা বাঁধছে কোভিড জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আবার ঘুরেফিরে ডানা বাঁধছে কোভিড জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কোভিডের নতুন ভেরিয়েন্ট এক্সবিবি। যার ফলে অশনি সংকেতের দেখা দিচ্ছে মহারাষ্ট্রে। শীতের শুরুর প্রথমেই চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। চিন্তায় ফেলছে মহারাষ্ট্রবাসীদের।

বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন, কোভিড পুরনো চেহারা বদলে নতুন চেহারাতে ফিরছে আবার। আর এই ভাইরাস বেশিগুণ শক্তিশালী জানাচ্ছেন বিশেষজ্ঞরা।যার ফলে ভয়ংকর রূপ নিতে পারে এই এক্সবিবি ভ্যারিয়েন্ট। এই এক্সিবিবি খোঁজ পাওয়া গিয়েছে যা ২.৭৫ এর চেয়ে বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম। এই মাসের মাঝামাঝিতে কোভিড সংক্রমণের হার ১৭.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছে উৎসবের সময় এই সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, ফ্লু এর মত উপসর্গ দেখা দিলে অতি দ্রুতই চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.