আগামী ২১ শে জুলাই তৃনমূলের শহীদ সমাবেশ। শহীদ সমাবেশের মঞ্চ থেকে আগামীর দিক নির্দেশিকা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এবারের এই শহীদ সমাবেশ তৃনমূলের কাছে বড় চ্যালেঞ্জ। সমাবেশকে সফল করতে জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা ও মিছিল।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এদিন ২১ শে জুলাইয়ের সমর্থনে মিছিল ও পথসভা করেন ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেস। ডেবরা কলেজ মোড় থেকে ডেবরা বাজার পর্যন্ত মিছিল কার্যত জনজোয়ারে পরিনত হয়। ডেবরা ব্লক তৃনমূলের সভাপতি প্রদীপ করের ডাকে ডেবরার হাজার হাজার মানুষ এদিন কর্মসূচীতে সামিল হয়। মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেবরায় পদযাত্রা ও সভা করে প্রদীপ করকে ভাইপো গ্যাং বলে অভিহিত করেছিলেন। এদিন পাল্টা প্রদীপবাবু জানায় তৃনমূলে ভাইপো গ্যাং বলে কিছু নেই, আমরা মমতা ব্যানার্জীর সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। শুভেন্দু বাবুর মানসিক অবস্থা ভালো নয়, তাই প্রলাপ বকছেন।
এদিন মিছিল শেষে ডেবরা বাজারের সভায় সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মী তৃনমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃনমূল সভাপতি প্রদীপ কর।







