রাজ্য

আরজি কর কাণ্ডে মুখ খুললেন অভিষেক দিয়ে বন্দ্যোপাধ্যায়, ধর্ষণ বিরোধী আইন করতে কেন্দ্রকে চাপ!

আরজি করের ঘটনা পর ১৪ দিন কেটে গেছে। এই ব্যাপারে মন্তব্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ বিষয়ে তাঁর ‘নীরবতা’ এত দিন জল্পনা বাড়িয়ে ছিল।বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অভিষেক। সেখানে তিনি ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যের সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী আইন প্রণয়ন করার জন্য কেন্দ্রীয় সরকারকে ‘চাপ’ দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।’’

আরজি করের ঘটনায় তাকে খুব একটা সক্রিয় না পাওয়া গেলেও, এই নিয়ে দ্বিতীয় বার মুখ খুললেন অভিষেক। ৯ আগস্টের ঘটনার পাঁচ দিন পরে ১৪ অগস্ট মাঝরাতে অভিষেক প্রথম ওই বিষয়ে মন্তব্য করেন। সাত দিন পরে আবার বৃহস্পতিবার সকালে অভিষেক সমাজ মাধ্যমে লিখলেন। অভিষেক লিখেছেন, ‘‘গত ১০ দিনে যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন, সেই সময়েও, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’

সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও লিখেছেন, ‘‘দেশের ধর্ষণের অভিযোগের পরিসংখ্যানই বলছে, এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে। এমন আইন, যা অপরাধের ৫০ দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে। নিশ্চিত করবে তার দ্রুত এবং কঠোর শাস্তি। কোনও সারবত্তাহীন প্রতিশ্রুতি দেবে না।সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে, তা হবে নেহাৎই প্রতীকী এবং আদতে তাতে কোনও কাজ হবে না।’’
অভিষেকের এই সামাজিক মাধ্যমে খোলা চিঠি নিয়ে রাজনৈতিক মহল বিভিন্ন প্রশ্ন উঠছে। তবে তার নিরবতা যে সরকার গুলির বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে তেমনটা আগেই মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.