‘এসআইআর আতঙ্কে’ মৃত হওয়া বা অসুস্থ হয়ে পড়া ব্যক্তির পরিবারে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, ‘এসআইআর আতঙ্কে’ আত্মঘাতী হওয়া মৃত ব্যক্তির পরিবারেও আর্থিক সাহায্য করবেন মূখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে নবান্নে হওয়া প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করলেন মূখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্নে বৈঠকে তৃনমূল সুপ্রিমো জানান , এখন পর্যন্ত ‘এসআইআর আতঙ্কে’ বাংলায় ৩৯ জন ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি বলেন , ‘‘তাঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য পাবে।’’ অসুস্থ হয়ে পড়েছে ১৩ জন । এই ১৩ জনই ১ লক্ষ টাকা করে পাবে। এদের মধ্যে ৩ জন ব্যক্তি কাজের চাপে BLO হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘SIR-এ মানুষ মারা গিয়েছে দুঃখে, আত্মহত্যা করে। আমাদের BLO-রা অনেকে মারা গিয়েছেন। ১৩ জন এখনও হাসপাতালে ভর্তি আছে, এর মধ্যে BLO-রাও আছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের দুই লক্ষ টাকা করে দাও। আর যাঁরা হাসপাতালে আছেন, তাঁদের এক লক্ষ টাকা করে দাও ৷’’
মঙ্গলবার তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের টাকা আটকে রেখেছেন। তবুও কেন্দ্রীয় সরকারকে বলব আমাদের সহযোগিতা চাই। এটা ‘সরকার টু সরকার’-এর ব্যাপার। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলে যাই। অনেক বঞ্চনা নিয়ে চলতে হয়। কেন্দ্রীয় সরকারের কিছু বলার থাকলে রাজ্যকে বলুক। এমন কিছু হুলিয়া জারি করবেন না। এমন কিছু করলে, আমাদের রাজ্যকেও মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।’’







