ক্রাইমদেশ

দেশদ্রোহী! ইউটিউবারের পর এবার ব্যবসায়ী গ্রেফতার, যোগসাজশ আইএসআইয়ের সঙ্গে

দেশের মাটিতেই বাসা বেঁধেছিল শত্রুরা। ইউটিউবার জ্যোতি মালহোত্রার পর ফের উত্তর প্রদেশে পর্দাফাঁস হল এক গুপ্তচর চক্রের। রামপুর থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাদ নামে এক ব্যবসায়ীকে, যিনি পাকিস্তানের হয়ে গোপনে তথ্য পাচার করতেন। শুধু তাই নয়, বেশ কয়েকবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও গিয়েছিলেন তিনি।
পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার মোরাদাবাদ থেকে শাহজাদকে গ্রেফতার করে। তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শাহজাদ জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার মতো স্পর্শকাতর তথ্য পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিচ্ছিল।
তদন্তে জানা গিয়েছে, ধৃত শাহজাদের সরাসরি যোগ ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে। তাদের নির্দেশেই গুপ্তচরবৃত্তির কাজ করত সে। রামপুরের এই বাসিন্দা গত কয়েক বছরে বেশ কয়েকবার পাকিস্তান গিয়েছিল। মূলত, সীমান্তে কসমেটিক্স, মশলা ও কাপড়ের চোরাচালানের আড়ালে চলত তার এই গুপ্তচরবৃত্তি।
সূত্রের খবর, আইএসআইয়ের একাধিক এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শাহজাদের। তাদের নিয়মিতভাবে ভারতের টাকা ও সিম কার্ড সরবরাহ করত সে। এমনকি, দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক অনেক তথ্যও ওই এজেন্টদের হাতে তুলে দিয়েছিল শাহজাদ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮ ও ১৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এসটিএফ আরও চাঞ্চল্যকর দাবি করেছে যে, শাহজাদ রামপুর ও উত্তর প্রদেশের অন্যান্য এলাকা থেকে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আইএসআইয়ের হয়ে কাজ করার জন্য পাকিস্তানে পাঠাত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.