বিনোদন

শোকের ছায়া! জনপ্রিয় মারাঠি পরিচালকের রামকৃষ্ণ মঠে রহস্যজনক মৃত্যু

মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া। জনপ্রিয় পরিচালক আশীষ উবালে নাগপুরের রামকৃষ্ণ মঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুলিশ সূত্রে খবর, ঋণের ভারে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। এই মর্মান্তিক ঘটনাটি স্তম্ভিত করেছে তাঁর পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের।
পরিচালক আশীষ উবালে তাঁর ব্যতিক্রমী কাজের জন্য মারাঠি সিনেমা জগতে সুপরিচিত ছিলেন। ‘গার্গী’-র মতো দর্শকপ্রিয় ছবি তাঁরই সৃষ্টি। নাগপুরের মহল এলাকার বাসিন্দা আশীষ তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে রামকৃষ্ণ মঠে এসেছিলেন। তাঁর ভাই ওই মঠে সেবায়িতের কাজ করেন। মঠের অতিথি কক্ষে ছিলেন আশীষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নৈশভোজের পর তিনি নিজের ঘরে যান। রবিবার সকালে তাঁর ভাই তাঁকে জাগাতে গেলে দরজা বন্ধ পান। পরে পুলিশ এসে দরজা ভেঙে আশীসের নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পরিচালক।
আশীষ একটি হোয়াটসঅ্যাপ নোট রেখে গেছেন, যেখানে তিনি ঋণের কথা উল্লেখ করেছেন। পুলিশ তাঁর ফোন খতিয়ে দেখে সেই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পরিচালনার কাজে দীর্ঘ ২৫ বছর যুক্ত থাকার পরেও তিনি আর্থিক কষ্টের শিকার ছিলেন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাবা-মাকে নিয়ে মুম্বাইয়ে থাকার পরেও ভাগ্যের চাকা তাঁর দিকে ঘোরেনি। বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর কাজ প্রশংসিত হলেও, ব্যক্তিগত জীবনে আর্থিক অনটন তাঁকে ক্রমশ গ্রাস করছিল।
এই অপ্রত্যাশিত ঘটনায় মারাঠি সিনে জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিভাবান এক পরিচালকের এমন পরিণতিতে হতবাক সকলেই। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.