কলকাতা

কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন ২২আগস্টে

আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি মেট্রো প্রকল্প। এর মধ্যে অন্যতম নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর সংযোগ, যার নামকরণ হয়েছে ‘জয় হিন্দ মেট্রো স্টেশন’ । এর পাশাপাশি চালু হবে রুবি থেকে বেলেঘাটা করিডর এবং হাওড়া ময়দান শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ রুট।

বিমানবন্দর মেট্রোর বিশেষত্ব হলো এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে জয় হিন্দ স্টেশন বিমানবন্দরের একেবারে পাশে গড়ে ওঠায় যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। দিল্লি, মুম্বই, চেন্নাই ও লখনউয়ের পর কলকাতা হল ভারতের পঞ্চম শহর, যেখানে বিমানবন্দর সরাসরি মেট্রো সংযোগ পাচ্ছে।

রুটের বিবরণ
বারাসাত নোয়াপাড়া করিডরের অংশ হিসেবে আপাতত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত (৭.০৪ কিমি) পরিষেবা চালু হবে। এই স্টেশনটি হবে একাধিক করিডরের সংযোগস্থল।

ভাড়া কাঠামো

সর্বনিম্ন ভাড়া – ৫ টাকা

সর্বাধিক ভাড়া – ৭০ টাকা

বিমানবন্দর থেকে বিভিন্ন স্টেশনের ভাড়া –

যশোর রোড – ৫ টাকা দমদম ক্যান্টনমেন্ট – ১০ টাকা নোয়াপাড়া – ২০ টাকা চাঁদনিচক/এসপ্ল্যানেড – ৪০ টাকা কবি সুভাষ – ৪৫ টাকা, কবি সুভাষ হয়ে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) – ৬৫ টাকা হাওড়া – ৫০ টাকা, সেক্টর ফাইভ/করুণাময়ী – ৭০ টাকা

অতএব, নতুন মেট্রো রুট চালুর ফলে বিমানবন্দরে পৌঁছনো কিংবা সেখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত অনেকটাই সহজ এবং সাশ্রয়ী হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.