গতকালের পর ফের মুর্শিদাবাদে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র!
নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ গ্রেফতার করল শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি নওদার শ্যামনগর এলাকায়।
উদ্ধার সামগ্রী:
২টি পাইপগান
৩ রাউন্ড গুলি
সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাকে চিহ্নিত করে তল্লাশি চালায়। এরপর উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র। আজ বহরমপুর আদালতে পেশ করে ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে নওদা থানার পুলিশ।
জেলার মধ্যে পরপর দিনে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাড়ছে উদ্বেগ।
তদন্তে নয়া কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।







